
রংপুর অফিস:
রংপুর সিটিকর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট দেওয়া সহজিকরণ করতে পথসভায় ডামি ইভিএম মেসিন নিয়ে ভোট প্রদানের সহজ শিক্ষা দিতে শুরু করেছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর মাহিগঞ্জ বাজারে নির্বাচনী পথসভায় উপস্থিত ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার নিয়ম তিনি ভোটারদের শেখান।
এ সময় মোস্তাফিজার রহমান মোস্তফা ভোটারদের উদ্দেশ্যে বলেন, ইভিএম একটি নতুন যন্ত্র। এ মেশিনে ভোট দেয়া নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজেই ভোট দেয়া যায়। এর আগের মেয়র নগরীতে ২৭০ কোটি টাকার কাজ করলেও আমি আসার পর সাড়ে বারোশো কোটি টাকার উন্নয়ন কাজ শেষ করেছি যার সুফল আপনারা ভোগ করছেন। চলমান উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে ও রংপুরকে একটি তিলোত্তমা নগরী গড়তে উপস্থিত ভোটারদের কাছে ভোট চান তিনি।
নগরীর ২৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহিম পাঠানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা কমিটির আহবায়ক হাজী আব্দুর রাজ্জাক, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সদস্য মাসুদ নবী মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক মন্ডল, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী সহ স্থানীয় সাধারণ ভোটার ও জাতীয় পার্টির নেতারা।
এম২৪নিউজ/আখতার