রসিক নির্বাচন: মেয়র পদে লড়বেন ১০ জন, কমিশনার পদে ২৬৭ জন

রংপুর অফিস:

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে মনোনয়ন দাখিল করেছেন ১০ জন প্রার্থী।এ তথ্য নিশ্চিত করেছেন সিটিকর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোঃ আব্দুল বাতেন।

তিনি জানান, মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন বিকেল চারটার পর্যন্ত নির্বাচনে অংশ নিতে মেয়র পদে ১০ জন, সংরক্ষিত আসনে ১১টি পদের বিপরীতে ৬৯ জন এবং সাধারণ আসনে ৩৩ টি পদের বিপরীতে ১৯৮ জন মনোনয়ন দাখিল করেছেন।

রংপুর সিটিকর্পোরেশনের মেয়র পদে মনোয়নপত্র মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামীলীগ মনোনীত এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল,জাসদের শফিয়ার রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবু, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল, জাকের পার্টির খোরশেদ আলম, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, মেহেদী হাসান বনি, আবু রায়হান দাখিল করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি জাপার বহিস্কৃত নেতা একেএম আব্দুর রউফ মানিক, শ্রমিকলীগ নেতা এম এ মজিদ, এবং নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়া জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবার রহমান বেলাল।

সিটিকর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোঃ আব্দুল বাতেন জানান, মনোনয়ন যাচাই বাছাই করা হবে ১ ডিসেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ ডিসেম্বর। এই সিটিতে তৃতীয়বারের মতো আগামী ২৭ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটদান চলবে। ভোট কেন্দ্র গুলো থাকবে সিসিটিভির আওতায়।

রংপুর সিটিকর্পোরেশনের নির্বাচনে মনোনয়ন জমা দিলেন মোস্তফা-ডালিয়াঃ-

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা ও আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসেনের লুৎফা ডালিয়া।মঙ্গলবার মনোনয়ন জমাদানের শেষ দিনে দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কার্যালযয়ে আসেন মোস্তফা ও পরে দুপুর ২ টায় আসেন ডালিয়া।রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল বাতেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন তারা।

মনোনয়ন জমা দেয়ার পর জাতীয়পার্টির প্রার্থী মোস্তফা সাংবাদিকদের তিনি বলেন, ইভিএম একটি যন্ত্র এর পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।যারা নির্বাচনে অংশ গ্রহণ করছে তারা সবাই যোগ্য প্রার্থী। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণ যাকে রায় দেবে আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকব।সবার সহযোগিতায় রংপুরে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রংপুরে পার্টির মধ্যে কোন ধরনের বিভেদ নেই এবং আগামী ৯ তারিখের পর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা তা প্রমাণ করবে।

নির্বাচন নিয়ে কোন সংশয় নেই জানিয়ে মোস্তফা বলেন, রংপুরের মানুষ সিদ্ধান্ত নিতে কখনো ভুল করেনি এবারও করবে না আগামী ২৭ তারিখে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবে।

আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট হোসেন ডালিয়া বলেন,আমি কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করিনা, প্রতিদ্বন্দ্বী জনগণ। রংপুরের মানুষ ভোট দিয়ে নৌকা মার্কাকে নির্বাচিত করবে’।
রংপুরের শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা পৌঁছাবেন এবং রংপুরের উনয়নের অসমাপ্ত কাজগুলো নৌকার প্রার্থী নির্বাচিত হলে করা সম্ভব হবে ।

রংপুর সিটি কর্পোরেশনে তৃতীয় বারের মতো আগামী ২৭ ডিসেম্বর ভোট উৎসবের আয়োজন করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর। যাচাই বাছাই করা হবে ১ ডিসেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্র গুলোতে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply