
স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৮ মার্চ ) সকালে রংপুর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, সঠিক নীতি গ্রহণের কারণে নারীর উন্নয়নে বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে।
তিনি আরো বলেন, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্বে, এমনকি ব্যবসা-বাণিজ্যে নারীরা আর পিছিয়ে নেই। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। নারী-পুরুষের সমতা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। বাস্তবতা হলো, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় আমরা নারীদের কেবল বিনা পারিশ্রমিকের গৃহকর্ম, পরিবার সদস্যদের সেবা ও সন্তান উৎপাদনেই বেশি ব্যস্ত রাখি। এর বাইরে অন্যান্য ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বিরুদ্ধে নানান বাধার সৃষ্টি করা হয়। সামাজিকভাবে নারীদের সমান হয়ে ওঠার অনুকূল সামাজিক পরিবেশ তৈরি করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এম২৪নিউজ/আখতার
