
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
রবিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে আদর্শপাড়া (পশুরাম) ১ জন, ঠিকাদারপাড়া ১ জন, মডার্ন ১ জন, সোনালী ব্যাংক (কাচারী বাজার) ১ জন, সার্কিট হাউস লেন ২ জন, প্রাইম হাসপাতাল ১ জন, সেনপাড়া ১ জন, মুন্সীপাড়া ১ জন, আরকে রোড (ইসলামবাগ) ১ জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ২ জন, কাউনিয়া উপজেলায় ১ জন, গংগাচড়া উপজেলায় ১ জন, বদরগঞ্জ উপজেলায় ৩ জন, মিঠাপুকুর উপজেলায় ৪ জন ও পীরগঞ্জ উপজেলায় ৭ জন।
এছাড়া কুড়িগ্রাম জেলায় ৯ জন, লালমনিরহাট জেলায় ৪ জন ও গাইবান্ধা জেলায় ৮ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
এম২৪নিউজ/আখতার।