লালমনিরহাটে মাদক ও প্রাইভেটকারসহ রংপুরের যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজারে বুধবার অভিযান পরিচালানা করা হয়।

এসময় ২ বোতল L.Star Blue DELUXE WHISKY ও ১টি নীল রংয়ের রেজিঃ বিহিন RACTIS প্রাইভেটকার উদ্ধারপূর্বক মোঃ ওয়াসিক রহমান ওরফে রুপ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আটক ওয়াসিক রংপুরের কোতয়ালী থানার কারমাইকেল কলেজ রোড এলাকার মাহাবুবার রহমানের ছেলে।

এসময় অপর আসামী রংপুর ধাপ এলাকার (বাংলাদেশ ব্যাংকের পার্শ্বে) মোঃ সুলতান আলম বুলবুলের ছেলে আহসান ইউসুব পাভেল (৩৫) ঘটনাস্থল হইতে সু-কৌশলে পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নং-৩২, তাং-৩১/০৩/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(ক)/৩৬(১) এর ২৫/৪১ রুজু করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply