
নিউজ ডেস্ক:
দলীয় প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা-কর্মী।
হাত ও পায়ে জখম নিয়ে তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হাত-পায়ে ব্যান্ডেজ করা হয়েছে।
ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার কারওয়ান বাজারে বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় গিয়ে তিনি হামলার শিকার হন। রিজভীর সাথে থাকা স্বেচ্ছাসেবকদল নেতা আবদুল কদির ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ আলমসহ অনেক নেতা আহত হন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।