রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও জিয়াউর রহমানের বীর উত্তম পদবী কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।

বৃস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

রংপুর মহানগর বিএনপির সভাপতি শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নিজেরা দেউলিয়া হয়ে পড়ায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তাই জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা শুরু হয়েছে।

এ সময় ষড়যন্ত্র প্রতিরোধে রাস্তায় নামার ঘোষণা দেন বক্তারা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply