সাবেক প্রতিমন্ত্রী টি এম গিয়াস আর নেই

অনলাইন ডেস্ক:

বিএনপি নেতা ও সাবেক ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী টি এম গিয়াসউদ্দিন মারা গেছেন (ইন্নাল্লিাহি………..রাজেউন)। গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শনিবার এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

টি এম গিয়াসউদ্দিন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির শাসনামলের ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ছিলেন।

শায়রুল জানান, শনিবার বাদ জোহর মোহাম্মদপুর তাজমহল জামে মসজিদে জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে টি এম গিয়াসউদ্দিনকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।