ভর্তি পরীক্ষা উপলক্ষে বেরোবি বন্ধ থাকবে ১১ দিন

নিউজ ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে  স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ১০ নভেম্বর। পরীক্ষা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। 

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ১১ দিন ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, ৪ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে এবং ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। ১৫ নভেম্বর থেকে যথারীতি ক্লাস পরীক্ষা খোলা থাকবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।

Leave a Reply