
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ একদিন পিছিয়ে সময়সূচি প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২১ ও ২২ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী ২১ অক্টোবর প্রথম দিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত এ ইউনিটের, গ্রুপ-১ (রোল: ১০০০১ থেকে ২৫৫৬৫ পর্যন্ত) এবং সকাল ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত গ্রুপ-২ এর (রোল ৫০০০১ থেকে ৬৫৫৬৪ পর্যন্ত) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ পর্যন্ত বি ইউনিটের গ্রুপ-১ (রোল ১০০০১ থেকে ১৮৬৩৭ পর্যন্ত) এবং গ্রুপ-২ এর (রোল: ৮০০০১ থেকে ৮৭০৯৫ পর্যন্ত) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : বেরোবিতে কাফনের কাপড় পেঁচিয়ে গাছ কাটার প্রতিবাদ
পরদিন ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত সি ইউনিটের গ্রুপ-১ (রোল: ১০০০১ থেকে ২৫২৫৭ পর্যন্ত), সকাল ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত গ্রুপ-২ (রোল : ৫০০০১ থেকে ৬৫২৫৬ পর্যন্ত) এবং গ্রুপ-৩ এর (রোল : ৮০০০১ থেকে ৮০৭১৬ পর্যন্ত) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিটি পরীক্ষার সময় থাকবে ১ঘণ্টা ৪৫মিনিট। এর মধ্যে প্রথম ৫০ মিনিট এমসিকিউ, পরবর্তী ১৫মিনিট এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ ও লিখিত এসএকিউ পরীক্ষার উত্তরপত্র প্রদান করা হবে। শেষ ৪০ মিনিট লিখিত এসএকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার পরবর্তী ১৫ মিনিট পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না। ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।
সূত্র:- ইত্তেফাক অনলাইন।
autolike, auto liker, Autolike, Status Liker, Autoliker, Auto Like, Auto Liker, Status Auto Liker, autoliker, Photo Auto Liker, Increase Likes, Autolike International, ZFN Liker, Autoliker, Photo Liker, Working Auto Liker, auto like