করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন চিকিৎসক মারা গেছেন (ইন্নালিল্লাহি———-রাজিউন)। তারা হলেন, প্রফেসর ডা. আবুল হোসেন খান চৌধুরী, ডা. এ এস এম নুরদ্দিন রুমি ও ডা. কোহেল করিম।

শুক্রবার দিবাগত রাত ২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ডা. এ এস এম নুরদ্দিন রুমি মারা যান। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিল। মেডিকেল কলেজের ৩৩ ব্যাচের শিক্ষার্থী ডা. এ এস এম নুরদ্দিন রুমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাক্তন সার্জারি কনসালটেন্ট ছিলেন।

অপরদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২ তম ব্যাচের ছাত্র, ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. কোহেল করিম শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।

সূত্র: ইত্তেফাক অনলাইন।