কুড়িগ্রামে দুই দিনব্যাপী শিশু কল্যানে পরিকল্পনা প্রনয়ন কর্মশালা

স্টাফ রিপোর্টার:

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী কুড়িগ্রামের অভিনন্দন কনভেনশন সেন্টারের হলরুমে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক আব্দুর রাজ্জাক রনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, উপজেলা শিক্ষা অফিসার এস এম শরীফুল ইসলাম খন্দকার, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুজন চন্দ্র বর্মন প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফ্রেন্ডশীপ বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস ছালাম, ব্র্যাক ডিস্ট্রিক কো- অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, প্রোগ্রাম ডেভেলপমেন্ট এন্ড কোয়ালিটি এ্যান্সুরেন্স ডিরেক্টর সাগর মারান্ডী, ন্যাশল অফিসের প্রোগ্রাম কোয়লিটি ম্যানেজার জাহেদুল ইসলাম, রংপুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রেরণা চিসিম।

দুই দিনব্যাপী কর্মশালায় সরকারি, বেসরকারি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, যুব, শিশু ও অভিভাবকবৃন্দরা অংশগ্রহন করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply