টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুরের ৬ জন নিহত

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কুরণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ও পুলিশ সার্জেন্ট মো. রোবায়েত হোসেন জানান, ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়েছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো পাঁচজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য সড়কের পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরো দুইজনের মৃত্যু হয়।

এম২৪নিউজ/আখতার