দেশের উত্তরাঞ্চলে বন্যা মোকাবেলায় প্রস্তুত পানি উন্নয়ন বোর্ড: অতিরিক্ত মহাপরিচালক

রংপুর অফিস:

দেশের উত্তরাঞ্চলের ছোট-বড় বন্যা মোকাবেলায় প্রস্তুত আছে পানি উন্নয়ন বোর্ড। মানুষের সহায় সম্বল বাঁচাতে তিস্তা, ব্রক্ষ্র্যপুত্র, ধরলা ও যমুনা নদীর ঝুকিপূর্ণ বাঁধগুলো মেড়ামত করা হচ্ছে।

আজ শনিবার বিকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক জ্যোতি প্রসাদ ঘোষ তিস্তা নদীর ডান তীর বাঁধ পরিদর্শন শেষে গঙাচড়ার মহিপুর সেতু এলাকায় গনমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে তিনি ডালিয়া তিস্তা ব্যারেজসহ নীলফামারী ও রংপুরের তিস্তা নদীর বাঁধের দূর্বল ১৭টিএলাকা পরিদর্শন করেন।

তিনি বলেন, তিস্তার ১শ’ ১৭ কিলোমটিার ডান তীর বাঁধ সমিক্ষা করা হয়েছে,বরাদ্দ পেলেই তিন বছর মেয়াদী বাঁধ রক্ষণাবেক্ষন প্রকল্প বাস্তবায়ন হলে নদী তীরবর্তী মানুষকে আর ভাঙন নিয়ে দুঃচিন্তা করতে হবেনা। চলতি বর্ষায় যে কোন ভাঙন মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি রেখেছে পানি উন্নয়ন বোর্ড। তাই দূর্বল বাঁধ গুলোকে চিহিৃত করে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। এই কাজে সাধারন মানুষকেও সহযোগিতা করার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ণ বোর্ডের সার্কেল-১-এর তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, রংপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply