
নিউজ ডেস্ক:
প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে চার অটোযাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে বেগমগঞ্জ সড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি নোয়াখালীর বেগমগঞ্জে যাচ্ছিল। বটতলী এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।
সূত্র: ডেইলী বাংলাদেশ।