বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিবাহিত প্রেমিকার অনশন

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ীতে বিয়ের দাবিতে অবিবাহিত প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেছেন সেতু নামে বিবাহিত এক নারী। সোমবার দুপুরে উপজেলা বেতকাপা ইউনিয়নের সাকোয়া মাঝিপাড়া গ্রামে প্রতিবেশী প্রেমিক হারুন মিয়ার বাড়ির গেটের সামনে বসে অনশন শুরু করেন তিনি।

প্রেমিক হারুন ঐ গ্রামের আতোয়ার মিয়ার ছেলে। অনশনকারী নারী সেতু বেগম প্রতিবেশী নূর আলমের স্ত্রী। সেতুর স্বামী পেশায় একজন ট্রাক্টর চালক এবং প্রেমিক হারুন নিরাপত্তা প্রহরী।

সেতু বেগম বলেন, পাশাপাশি বাড়ি হওয়ায় হারুনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ এক বছর প্রেমের ধারাবাহিকতায় গত সোমবার বিয়ের কথা বলে আমাকে বগুড়ায় নিয়ে যান হারুন। সেখানে শনিবার পর্যন্ত আবাসিক হোটেলে রাত্রি যাপন করি আমরা।

তিনি আরো বলেন, পরদিন (রোববার) সকালে হারুনের সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার কথা বলে বাড়িতে ফিরিয়ে আনে হারুনের পরিবার। এরপর বিয়ে না দিয়ে ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় আমাকে আমার বোন সাথী বেগমের জিম্মায় দেন।

এদিকে, গোপনে প্রেমিক হারুনকে তার পরিবার অন্যত্র বিয়ে করানোর খবর পেয়ে সেতু বিয়ের দাবি নিয়ে অনশনে বসেছেন।

সেতু জানান, তার স্বামী তাকে আর গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমতাবস্থায় হারুনের সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যা ছাড়া তার কোনো পথ থাকবে না।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার ও এএসআই সবুর জানান, আগামী বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হবে। সেতুকে তার আগের সংসারে পুনর্বহাল অথবা হারুনের সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হবে। এ পর্যন্ত সেতু তার বোন সাথী বেগমের জিম্মায় থাকবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply