
অনলাইন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের মাত্র কয়েক ঘণ্টা আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণসহ অন্তত সাতজন মন্ত্রী পদত্যাগ করেছেন।
বুধবার মন্ত্রিসভায় রদবদলের আগে হেভিওয়েট এই মন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ও শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও পদত্যাগ করেছেন। সাদানন্দ গৌড়, দেবাশ্রী চৌধুরী, সঞ্জয় ধোত্রে এবং রতন লাল কাতারিয়ারও রয়েছে।
বিস্তারিত আসছে…..