
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ, চিকিৎসকসহ আরও ৫৫ জন করোনা শনাক্ত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুর জেলায় ৩০জন, কুড়িগ্রাম সদর ১৪ জন, উলিপুর দুইজন, রাজারহাট একজন, লালমনিরহাট সদর হাসপাতাল ছয়জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে একজন ও সাদুল্যাপুরের একজনের নমুনায় করোনা শনাক্ত হয়।
রংপুরে ৩০ জন। তারা হলেন, মুন্সীপাড়া ১, কামালকাছনা ১, ধাপ লালকুঠি ১, ধাপ ১, ইসলামবাগ ১, মেট্রো পুলিশ ২, জেলা পুলিশ ১, ধাপ পূর্বগেট ১, পানি উন্নয়ন অফিস ২, উত্তম ১, পাগলাপীর ১, মুলাটোল ৪, সাতগাড়া ১, টি এন্ড টি ১, দর্শনা ৩, প্রাইম মেডিকেল চিকিৎসক ১, মিঠাপুকুর ২, বদরগঞ্জ ১, কাউনিয়ায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া, কুড়িগ্রাম জেলার সদর ১৪, উলিপুর ২ ও রাজারহাট উপজেলায় ১ জন। লালমনিরহাট জেলার সদর হাসপাতাল ৬।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ১ ও সাদুল্যাপুর উপজেলায় ১ জন।
এম২৪নিউজ/আখতার।