
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগের ৫ জেলায় শনিবার(২৮ নভেম্বর) সকাল ৮ টা পর্যন্ত নতুন করে গত ২৪ ঘন্টায় ৩৮জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে ঠাকুরগাঁও জেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৬১ জনে। এ পর্যন্ত ১২ হাজার ৭’শ ৫৪ জন রোগী সুস্থ হয়েছেন।
গত ৩রা মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত রংপুর বিভাগে মোট ৮৫ হাজার ৮’শ ৬৫ জন ব্যাক্তির শরীরে কোভিড-১৯ এর টেষ্ট করে ১৪ হাজার ২ জন রোগী শনাক্ত হয়েছেন।
জানা গেছে গতকাল পর্যন্ত নতুন করে রংপুরে ২৬, গাইবান্ধায় ৫, লালমনিরহাটে ৫, ঠাকুরগাঁয় ১ এবং কুড়িগ্রাম জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী স্বাক্ষরিত তাঁর কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৫ জন আক্রান্ত ও ৯২ জনের মৃত্যু হয়েছে ।
রংপুর জেলায় ৩ হাজার ৪’শ ৯৮ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৩’শ ৬১ জন আক্রান্ত ও ৩০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৩’শ ১৭ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ২’শ ৭ জন অক্রান্ত ও ২২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৯’শ ৫৯ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯’শ ২৪ জন আক্রান্ত ও ১০ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭’শ ৩১ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৬৫ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৮৭ হাজর ৬’শ ২২ জন। একই সময়ে ১৬১ জন সহ মোট ৮২ হাজার ৩’শ ৬২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার