
নিউজ ডেস্ক:
রংপুরে গত ২৪ ঘণ্টায় আরো ৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ৩৫৯ জন হলো।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেক ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৪ জন রংপুরের, ১৬ জন কুড়িগ্রামের, ১২ জন গাইবান্ধার ও ১০ জন লালমনিরহাটের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ২৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯২৫ জন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।