
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জেলায় ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ৮, ঠাকুরগাঁয় ৮, দিনাজপুরে ২, গাইবান্ধায় ২ ,পঞ্চগড়ে ২ এবং লালমনিরহাটে একজন রয়েছেন।
এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮১ জনে। গত ২৪ ঘন্টায় রংপুরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের ৬ জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২২ জনে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয়ের সূত্রে জানা গেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিভাগের মধ্যে রংপুরে সর্বাধিক সংখ্যক ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এর পরেই দিনাজপুরে আক্রান্ত ২৬৮ মৃত্যু ২, নীলফামারী জেলায় আক্রান্ত ১৫৩ মৃত্যু ৪, ঠাকুরগাঁয় আক্রান্ত ১৩০ মৃত্যু ২, পঞ্চগড়ে আক্রান্ত ৮৬ মৃত্যু ২, গাইবান্ধায় আক্রান্ত ৭০ মৃত্যু ৩ এবং কুড়িগ্রামে আক্রান্ত ৭৫ ও লালমনিরহাটে ৪৮। এ দুটি জেলায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৪০১ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ২৪৭ জন। রংপুর বিভাগের ৮ জেলায় ২৪ ঘন্টায় ৩২৪ জনসহ মোট ৩৪ হাজার ৭৬৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৪৭৫ জন রোগী সুস্থ হয়েছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।