রংপুর বিভাগে একদিনে নতুন করোনা আক্রান্ত ২৪ জন

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগে ৮ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ্য হয়েছেন আরও ২০ জন।

বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী বলেন, শুক্রবার নতুন আক্রান্ত হয়েছে ২৪ জন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৩৪০ জন। করোনা সন্দেহে গত ২৪ ঘন্টায় আরও ৯৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৭ হাজার ৫৩৬ জন। একই সময়ে ৭৪ জনসহ মোট ৯৪ হাজার ২৭৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরো জানান, রংপুর বিভাগে এ পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৮৭৭ জন আক্রান্ত ও ১১৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ১৮৫ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫৪৭ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫১০ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩৯৯ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩৮ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯৭৬ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮০৬ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ৯, গাইবান্ধায় ৬, দিনাজপুরে ৫, লালমনিরহাটে ২, নীলফামারীতে ও ঠাকুরগাঁও জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে ১৬ হাজার ৩৪০ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে। এছাড়া ৩১৫ জনের মৃত্যু ও মোট ১৫ হাজার ৬৪০ জন রোগী সুস্থ হয়েছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply