রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৬৫ জন, মৃত্যু ১

রংপুর অফিস:

রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় বিভাগের ৮ জেলার মধ্যে গতকাল শুক্রবার সকাল ৮ টা শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ জেলায় একদিনে নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে কুড়িগ্রাম জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ২২ জন। এ নিয়ে বিভাগে ১৬ হাজার ৭শ’ ৯৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭শ’ ৭২ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলীর কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ২৭, রংপুরে ১৫, লালমনিরহাটে ৬, কুড়িগ্রামে ৬, গাইবান্ধায় ৬, নীলফামারীতে ৩, ঠাকুরগাঁয় ১ এবং পঞ্চগড় জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, আজ শনিবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ২৪ জন আক্রান্ত ও ১শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ২শ” ৮৪ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৮১ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫শ’ ৮১ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৪৭ জন অক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৬৫ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ২ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ১৪ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৭৬ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৯ হাজার ১৮ জন। একই সময়ে ১৫৬ জন সহ মোট ৯৫ হাজার ১শ’ ৫৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply