
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগের ৫ জেলায় শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭১ জন। এ সময়ে দিনাজপুুর এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৫ হাজার ২শ’ ৫০ জন আক্রান্ত এবং ২শ’ ৮৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৩৩ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল দিনাজপুুরে ২১, রংপুরে ৯, নীলফামারীতে ৪, ঠাকুরগাায় ২ এবং কুড়িগ্রাম জেলায় ২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৪শ’ ৪৪ জন আক্রান্ত ও ১০১ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৩ হাজার ৯শ’ ৩ জন আক্রান্ত ও ৬৭ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৪শ’ ৭০ জন আক্রান্ত ও ৩১ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪শ’ ২৫ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ’ ২ জন অক্রান্ত ও ২৬ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৯শ’ ৯২ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৫৩ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭শ’ ৬১ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে ।
এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১শ’ ৬১ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯২ হাজর ৭শ’ ২৩ জন। একই সময়ে ১শ’ ৮৪ জন সহ মোট ৮৭ হাজার ৯শ’ ৩৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
’এম২৪নিউজ/আখতার