
অনলাইন ডেস্ক:
রাজধানীর নিউমার্কেট থানাধীন চাঁদনী চক মার্কেটের বলাকা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বুধবার বেলা পৌনে ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার