লালমনিরহাটে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ৯ জন কারোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক:

লালমনিরহাটে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ৯ জন কারোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ও শেরে বাংলা নগর পিসিআর ল্যাবে লালমনিরহাট জেলার ১২৮ টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলা থেকে মোট ৮৯২টি নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়েছে।তারমধ্যে ৭৯৬ টি নমুনার ফলাফল পাওয়া গেছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।