লালমনিরহাটে ২৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

খবর বিজ্ঞপ্তির:

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় কুড়িগ্রাম টু রংপুর গামী ০১টি পুরাতন ব্যবহৃত খয়েরী রংয়ের প্রাইভেটকার মহাসড়কের উপর আসিলে ডিউটিরত অফিসার প্রাইভেট কারটি সংকেত দিলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পুলিশের দেয়া সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে টোল প্লাজা হইতে দক্ষিণ দিকে রংপুরের উদ্দেশ্যে চলে যায়।

তখন বাদী সঙ্গীয় ফোর্সসহ সরকারি পিকআপ যোগে উক্ত প্রাইভেটকার টিকে ধাওয়া করিলে প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক/মালিক টোলপ্লাজা হইতে অনুমান ৩০০ গজ দক্ষিনে রংপুরগামী পাকা রাস্তার উপর বাম পার্শ্বে প্রাইভেটকারটি রাখিয়া পালাইয়া যায়।

উপিস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে পলাতক চালক আসামীর ফেলে যাওয়া উক্ত প্রাইভেটকারটি প্রাইভেটকারটির পিছনের ডালার ভিতর হইতে ৬ পোটলা মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতিটি পোটলা লাল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো সাদা রংয়ের কসটেব পেঁচানো ও পাটের সুতলী দ্বারা বাঁধা অবস্থায়, যাহার প্রতিটি পোটলার ওজন ০৪ কেজি ৪০০ গ্রাম করে, যাহা সর্বমোট (৪.৪০০×৬)=২৬ কেজি ৪০০ গ্রাম (যাহা আমার সাথে থাকা ডিজিটাল পরিমাপ যন্ত্র দ্বারা পরিমাপ করা), যাহার মধ্যে প্রতিটি পোটলায় গাঁজার ওজন (৪.২০০×৬)=২৫ কেজি ২০০ গ্রাম, এবং পলিথিন, কসটেপ ও সুতলির ওজন (২০০×৬)= ০১ কেজি ২০০ গ্রাম, মাদকদ্রব্য গাঁজার মূল্য অনুমান-২,৫২,০০০/- টাকা এবং মাদক পরিবহনে ০১টি পুরাতন ব্যবহৃত খয়েরী রংয়ের প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৪-৯৯২৮, চেচিস নং-EE111-5017330, ইঞ্জিন নং-4E-FE, যাহার মূল্য অনুমান-২,১০,০০০/- টাকা পাইয়া ইং-১৩/০৯/২০২২ তারিখ ০৮.১০ ঘটিকার সময় ঘটনাস্থলে জব্দ তালিকা মূলে উক্ত মালামাল জব্দ করে।

এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-২২, তারিখ-১৩/০৯/২০২২ ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই মোঃ নজরুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স, লালমনিরহাট থানা, লালমনিরহাট।

এম২৪নিউজ

Leave a Reply