সুস্বাদু করলা বেশি খেলেই বিপদ!

এম২৪নিউজ ডেস্ক:

করলার তিতা স্বাদ সবার পছন্দের না হলেও এর অনেক গুণ। নিয়মিত করলা খাওয়ার অভ্যাস করলে পাওয়া যায় প্রচুর পুষ্টি উপাদান সেই সাথে নানান রকমের রোগ বালাই থেকে মুক্তি। করলার ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগের সাথে যুদ্ধ করার ক্ষমতা যোগান দেয়। কোলাজেন ভাণ্ডার অটুট রেখে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।

করলায় রয়েছে পালং শাকের চেয়ে দ্বিগুণ ক্যালসিয়াম এবং কলার চেয়েও দ্বিগুণ পটাশিয়াম। ভিটামিন সি-র মতো অ্যান্টিঅক্সিড্যান্টের গুরুত্বপূর্ণ ভাণ্ডার করলা। ফলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায়। সার্বিক স্বাস্থ্য ভাল রাখে এই অ্যান্টিঅক্সিড্যান্টগুলি। ক্রনিক অসুখের আশঙ্কা কমায়। এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। ক্যালরির পরিমাণ কম। ফলে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হাতিয়ার করলা। করলা ডায়েটে থাকলে পেট দীর্ঘ ক্ষণের জন্য ভর্তি থাকে। অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

ডায়াবেটিস রোগীদের জন্য কোনও ওষুধের চেয়ে কম নয় করলা। এটি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। করলা খেলে পেট সংক্রান্ত রোগও সেরে যায়। তবে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। প্রতিদিন করলা খেলে পেটের সমস্যা হতে পারে। আপনি পেট ব্যথা ও একইধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই বেশি করে করলা খাওয়া এড়িয়ে চলুন।

তাছাড়া গর্ভবতী মহিলাদের করলা খাওয়া উচিত নয়। করলাতে উপস্থিত Memocherin উপাদান শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

বি:দ্র: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Leave a Reply