হাইকোর্টে আটকে গেল ১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ

নিউজ ডেস্ক:

কৃষি সম্প্রসারণ অধিদফতরে ১৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের ফলাফলে স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) ও অতিসত্ত্বর উকিল নোটিশের উত্তর এবং কেন অবৈধ নয় সেই রুল জারি করেছে হাইকোর্ট।

হাইকোর্টের এই আদেশের ফলে এই নিয়োগ কার্যক্রম বর্তমানে স্থগিত থাকবে।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু।

২০১৮ সালের ২৩ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদফতর ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।