
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরেরহাকিমপুরে স্থানীয় ‘হিলি প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসি মোঃ নাজমুল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বাদ মাগরিব হাকিমপুর থানার নবাগত ওসির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী (দৈনিক সময়ের আলো), সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ (৭১ টিভি), যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান (গ্লোবাল টিভি) সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা (এখন টিভি), কোষাধ্যক্ষ হাসান আলী (দৈনিক আজকের কাগজ, দৈনিক দেশ বুলেটিন), ক্রীড়া সম্পাদক মোঃ সাব্বির হোসেন বিপ্লব (নিউজ-২১), আইন বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসকুরনী (দৈনিক মানবাধিকার), প্রচার সম্পাদক মোঃ মাহবুব আলম বকুল (দৈনিক দেশ মা), দপ্তর সম্পাদক মোঃ জনি শেখ (সাপ্তাহিক জিরো পয়েন্ট) কার্যকরী সদস্য মোঃ কৌশিক চৌধুরী (দৈনিক যায়যায়কাল) প্রমুখ।
এসময় হিলি প্রেসক্লাবের সদস্য বৃন্দ নবাগত ওসি মোঃ নাজমুল হোসেন কে বলেন, হিলি সীমান্ত শহরকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অগ্রনি ভূমিকার আহবান জানান। সেই সাথে নিরা অপরাধ ও নিরহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। সে বিষয়ে দেখার আহবান জানানো হয়।
নবাগত ওসি মোঃ নাজমুল হোসেন বলেন, নিরহ ও নিরা অপরাধ মানুষ কখনো পুলিশের দারা হয়রানির শিকার হবে না শতভাগ নিশ্চিত থাকবেন। সেই সাথে সীমান্তবর্তী হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করতে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কারণ মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সাথে কোন আপোষ নেই বলে জানান তিনি।
তিনি বগুড়া সদর থানা থেকে এখানে ওসি হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন। তবে ইতিপূর্বে তিনি হাকিমপুর থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
এম২৪নিউজ/আখতার