
অনলাইন ডেস্ক:
নীলফামারীর জলঢাকায় ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জলঢাকা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপির আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ কারিমুল ইসলাম ও রমজান হোসেনের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম।
জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথর বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ফেনসিডিল বহনকারী ট্রাকটি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর গ্রেফতারকৃতদের বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার