করোনার প্রভাবে রাজশাহীতে সমস্ত বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রাজশাহী থেকে দূর পাল্লার সমস্ত বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে জরুরী সভা করে এ সিদ্ধান্ত জানায় জেলার মটর শ্রমিক ইউনিয়ন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাতাব হোসেন চৌধুরী বলেন, করোনারভাইরাসের বিস্তার ঠেকাতে দূরপাল্লা রুটের সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে আর নতুন করে কোন বাস ছেড়ে যাবে না। যে বাস গুলো রাস্তায় আছে সেগুলো টার্মিনালে আসার পর আর গন্তব্যে যাবে না।

এমনকি প্রয়োজনে আন্তঃজেলা রুটের বাস চলাচলও বন্ধ করে দেওয়া হবে। এসময় জনস্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন এই পরিবহন শ্রমিক নেতা।

সূত্র: বিডি২৪রিপোর্ট।