
অনলাইন ডেস্ক:
ভাণ্ডারিয়ায় মঙ্গলবার (১২ জানুয়ারি) জাতীয় পার্টি- জেপির প্রেসিডিয়াম সদস্য, পিরোজপুর-২ আসনের সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা এর সম্পাদক তাসমিমা হোসেনের জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে জাতীয় পার্টি- জেপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বাদ মাগরিব জেপির উপজেলা দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল দোয়া মোনাজাত এবং কেক কাটা হয়।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টি- জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, যুগ্ম আহ্বায়ক এবং গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এবং ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তানভীর হোসেন বাবু তালুকদার, জেপি নেতা মো. রুস্তুম আলী সিকদার, শাহরিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. সেন্টু মোল্লা, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, পৌর যুবসংহতির আহ্বায়ক মো. নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মো. শাহজাহান সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাব্বির, উপজেলা যুবসংহতি নেতা আবু বক্কর মাস্টার, নদমুলা ইউনিয়ন জেপির মো. সাকায়েত হোসেন সেপাই সহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পার্টি- জেপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় শরিক হোন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহাবুদ্দিন সিনিয়র ফাজিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার