
অনলাইন ডেস্ক:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সপরিবারে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। পরিবারের সবাই এখন রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার সাবেক এ আইজিপি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৯ নভেম্বর নমুনা পরীক্ষায় তিনিসহ স্ত্রী শামসুন্নাহার, দুই ছেলে রাকিব বিন শহীদ ও সাকিব বিন শহীদ, পুত্রবধূ তানজিলা ইরাসহ দুইজন গৃহকর্মীর করোনাভাইরাস পজিটিভ আসে।
সাবেক আইজিপি জানান, করোনা পজিটিভ আসার পর থেকেই পরিবারের সবাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের সবার অবস্থা স্থিতিশীল।
সাবেক এই পুলিশ কর্মকর্তা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার