নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল মাসুম। গত ১৪ আগস্ট প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি এই নিয়োগ লাভ করেন।
শিক্ষাজীবন:
আব্দুল্লাহ আল মাসুম চাঁদপুর জেলার মুমিনপুর হাফেজিয়া মাদরাসা থেকে কুরআনে হিফজ সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকার ফরিদাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পাশ করেন। তিনি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে উচ্চতর হাদিস বিভাগে মুহাদ্দিস উপাধি লাভ করেন। এছাড়া ঢাকার তিব্বিয়া হাবিবিয়া কলেজ থেকে ইউনানি আয়ুর্বেদ বিষয়ে ডিপ্লোমা (DUMS) সম্পন্ন করেছেন।
পেশাগত ও সাহিত্যিক অবদান:
তিনি লেখক, গবেষক ও সম্পাদক হিসেবে নবপ্রকাশ (বাংলাবাজার, ঢাকা)-এর সঙ্গে যুক্ত আছেন। এছাড়া কাতার অনুবাদ কেন্দ্রে অনুবাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৌলিক, অনুবাদ ও গবেষণা মিলিয়ে এ পর্যন্ত তাঁর ১৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এর আগে তিনি ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার নিলাই-৭ জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত তথ্য:
আব্দুল্লাহ আল মাসুমের স্থায়ী ঠিকানা রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী প্রজেক্টে। তাঁর পিতা ডা. মুহা. গোলাম হোসেন এমবিবিএস ডিগ্রিধারী একজন চিকিৎসক। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ইরান ও সৌদি আরবে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এম২৪নিউজ/আখতার