মিঠাপুকুরে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালী ও জনসচেতনতামূলক সভা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমি মন্রনালয়ের সহযোগিতায় সারা দেশের ন্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালী ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠি হয়।

আলোচনা সভায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী ও রংপুর জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা এনামুল হক।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ এর সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, পল্লী উন্নয়ন বিআরডিপি কর্মকর্তা মমিনুর ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি ভূমি কর্মকর্তাগণ সহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply