মিঠাপুকুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জায়গীরহাট ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার জায়গীর উচ্চ বিদ‍্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জায়গীরহাট বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব‍্যবসায়ী মো. নুরুজ্জামান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জায়গীরহাট বণিক সমিতির সহ-সভাপতি মো. এনামুল হক হিরা।

এসময় জায়গীরহাট বণিক সমিতির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সাহেব মিয়ার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জায়গীরহাট বণিক সমিতি সাধারণ সম্পাদক মো.মোলাম মন্ডল। সহ-সম্পাদক লিয়াকত আলী কুয়েল, কোষাধ্যক্ষ আজাদুল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক, আকতারুল ইসলাম, দপ্তর সম্পাদক, আসাদুল ইসলাম, উপদেষ্টা সদস্য মাহামুদ হাসান, সদস্য, একরামুল হক মন্ডল, আবু রায়হান, রেজাউল করিম, রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, হানিফ মিয়া, উপদেষ্টা সদস্য আলাম চৌধুরী, আমিনুল হক, গোলাম কিবরিয়া প্রমুখ।

ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় ট‍্যালেন্ট কোচিং ফুটবল একাদশ কুমরগঞ্জ ও এসএস সি ব‍্যাচ ২০২৪ ফুটবল একাদশ মিঠাপুকুর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিশ্চিত করেন এসএস সি ব‍্যাচ ২০২৪ ফুটবল একাদশ মিঠাপুকুর।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে একটি বড় খাসি ও পরাজিত দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ছোট খাসি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply