অনলাইন ডেস্ক:
রংপুরের বদরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তি মিঠাপুকুর উপজেলার চকদুর্গাপুর গ্রামের ফজল উদ্দীনের পুত্র নজরুল ইসলাম ( ৪০)
গত শুক্রবার সেনাবাহীর একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে সাহেবগঞ্জ বাজার এলাকায় ০২ বস্তা দেশীয় মদ নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের তারাগঞ্জ ক্যাম্প থেকে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৭ কেজি দেশীয় মদ নগদ ১ লক্ষ ৬৬ হাজার ৯,শ টাকা ও ৪ বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা মাদক বিরোধী প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে মনে করছেন এলাকাবাসী।
এম২৪নিউজ/আখতার