মেধাবী ছাত্রী মিমির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার :

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মেধাবী ছাত্রী মিমি আক্তার কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। সে শাল্টিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

মিমির বাবা আনিছুর রহমান ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় দর্জির কাজ করেন। মা রানী বেগম গ্রামে অন্যের বাড়িতে কাজ করেন।

ডা. বলেছেন উন্নত চিকিৎসার জন্য মিমিকে ভারতে নিয়ে যেতে হবে। এজন্য ১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাদের সামান্য আয়ে ৫ ছেলে-মেয়ে নিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হয়। তার ওপর মেয়ের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা যোগাড় করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

তাই নিরুপায় হয়ে মিমির জীবন বাঁচাতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের সাধারন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন বাবা আনিছুর রহমান ও মা রানী বেগম। সাহায্য পাঠানোর ঠিকানা ইউসিবি ব্যাংক বনশ্রী শাখা, ঢাকা মোঃ আনিছুর রহমান, হিসাব নম্বর-১২৬৩০১০০০০২৯৪৫৯ অথবা বিকাশ নম্বর ০১৩০১৩৬২৫৬৪ (পারসোনাল)।

এম২৪নিউজ/আখতার