বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব-মুশফিক

নিউজ ডেস্ক:

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির সেই মুক্তির দিন আজ। পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল যে বাংলাদেশ, তার ৪৮ বছর পূর্তি উদযাপন করছে গোটা জাতি। আর এই বিজয় উদযাপনে পিছয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররা। বিজয় দিবসের শুভেচ্ছা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালবাসা জানাচ্ছেন সবাই। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তাদের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন।

সাকিব আল হাসান লেখেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

সূ্ত্র: ইত্তেফাক অনলাইন।