লাইলাতুল কদর সর্বশক্তিমান আল্লাহর উপহারস্বরূপ : মুশফিক

অনলাইন ডেস্ক:

রমজানের মাসের শেষ দশ দিনের কোনো এক বেজোড় রাতে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআন মাজিদ নাজিল হয়েছিল। সেই মহামান্বিত রাতকে বলা হয় লাইলাতুল কদর। সবাইকে এই লাইলাতুল কদরের রাত প্রার্থনা করে সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক লেখেন, যে ব্যক্তি বিশ্বাস ও পুরষ্কারপ্রাপ্তির আশা থেকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হবে।

তিনি আরও লেখেন, লাইলাতুল কদর সর্বশক্তিমান আল্লাহর উপহারস্বরূপ। পবিত্র এই রাতের সর্বোত্তম ব্যবহার যেন আমরা করতে পারি, ইনশাআল্লাহ। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply