
অনলাইন ডেস্ক:
আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। করোনা পরিস্থিতিতে সবাইকে দেশ ও জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ ফেসবুকে এক পোস্টে সাকিব লিখেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক’।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলতে এখন ভারতে অবস্থান করছেন সাকিব। কলকাতার হয়ে এ আসরে এর মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। দুটি ম্যাচেই বল হাতে ভালো করলেও ব্যাট হাতে এখনো সুবিধা করতে পারেননি তিনি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার