সৌম্যের গায়ে হলুদ সম্পন্ন, রাতে বিয়ে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের গায়ে হলুদ পরিবার-পরিজন নিয়ে ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে সম্পন্ন হলো ।

এ সময় সৌম্য সরকারের গায়ে হলুদ মাখিয়ে তাকে আশীর্বাদ করেন বাবা-মা,ভাই-ভাবীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা। এই একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার খুলনার বাড়িতে যাবেন স্বজনরা। সেই হলুদেই গায়ে মাখানো হবে কনে পূজাকে।

আবির রাঙা বাসন্তী বিকালে বর সাজে সৌম্য সরকার রওনা হবেন খুলনা ক্লাবের উদ্দেশ্যে। গোধূলি লগ্নে সেখানে তারা বাধা পড়বেন সাতপাকে। আর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।