
অনলাইন ডেস্ক:
কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দিতে নেই? আমরা তো অনেক সময় পথে-ঘাটে টাকা-পয়সা পেলে— তা মসজিদে দিয়ে দিই। এ ব্যাপারে শরিয়তের হুকুম ও বিধান কী? একটু জানিয়ে বাধিত করবেন।
এই প্রশ্নের উত্তর হলো- কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেয়া বৈধ নয়। যথাযথ পন্থায় প্রচারের পর মালিকের সন্ধান না পেলে— তখন তা কোনো গরিবকে সদকা করে দিবেন। কিন্তু মসজিদে দেওয়া যাবে না। কারণ, মসজিদে কেবল কোনো ব্যক্তির নিজ মালিকানাধীন হালাল টাকা দেয়া যায়।
এ বিষয়ে ফাতহুল কাদির : ৫/৩৫২; আল-বাহরুর রায়েক : ৫/১৫৩; তাবয়িনুল হাকায়িক : ৪/২১২; আদ্দুর আল-মুখতার : ৪/২৭৯ এ বিস্তর অলোচনা করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার