অতিরিক্ত ভাড়া আদায়ে আড়াই লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক:

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাস ও মিনিবাসে অভিযান চালিয়ে দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযান চালিয়ে ৬০টি ডিজেল চালিত বাসকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে। বেশি ভাড়া নেওয়ার অপরাধ পুনরাবৃত্তির জন্য তিনটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

এদিক, ভ্রাম্যমাণ আদালত আজ ২৩০টি ডিজেল ও ২৬টি সিএনজি চালিতসহ মোট ২৫৬টি বাস মিনিবাস তল্লাশি করে এবং বাড়তি ভাড়া নেওয়ায় বিষয়টি যাচাই বাচাই করে দেখেন। এতে ৬০টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধ প্রমাণ হলে জরিমানা ও মামলা করা হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply