আজ হেফাজতের হরতাল

অনলাইন ডেস্ক:

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আজ রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার রাতে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।

আবদুর রব ইউসুফী বলেন, ‘হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এ কর্মসূচি ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘ঢাকার বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে প্রতিবাদী মুসল্লিদের ওপর পুলিশ ও সরকারদলীয় ক্যাডাররা হামলা করে পাঁচ জনকে শহিদ করেছে। অসংখ্য মুসল্লিকে আহত করেছে ও গ্রেফতার করেছে। এর প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।’ এর আগে শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে হেফাজতের নেতাকর্মীরা। সূত্র: ইত্তেফাক

এম২৪নিউজ/আখতার

Leave a Reply