আরও ১৮ পুলিশ সদস্যের করোনা জয়

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন আরও ১৮ পুলিশ সদস্য। তারা শুক্রবার (৮ মে) বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।

করোনাভাইরাস ধরা পড়ার পর তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৮ পুলিশ সদস্যকে পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত ৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। আক্রান্ত পু‌লিশ সদস্য‌দের চি‌কিৎসায় কে‌ন্দ্রীয় পু‌লিশ হাসপাতা‌লে সব ধর‌নের ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। পাশাপাশি ২৫০ শয্যাবি‌শিষ্ট বেসরকা‌রি ইমপালস হাসপাতাল আক্রান্ত পু‌লিশ সদস্যদের চি‌কিৎসার জন্য বন্দোবস্ত করা হ‌য়ে‌ছে। ছয়‌টি বিভাগীয় শহ‌রে হাসপাতাল ভাড়া ক‌রে সেখা‌নেও প্র‌য়োজনীয় সব সু‌বিধা যুক্ত করা হচ্ছে।

আক্রান্ত সদস্যদের সা‌র্বিক কল্যাণ নি‌শ্চিত করতে কঠোর নির্দেশনা গিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তি‌নি ব্য‌ক্তিগতভাবে ইউ‌নিট কমান্ডারদের সঙ্গে কথা বলে

প্র‌তি‌নিয়ত আপডেট নিচ্ছেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।

সূত্র: জাগো নিউজ।