আরো তিনজনের করোনা সনাক্ত, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০

নিউজ ডেস্ক:

দেশে নতুন করে করোনাভাইরাসে তিন জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর -এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন ৩০ বছর বয়সী নারী। এদের মধ্যে ৭০ বছর বয়সী বৃদ্ধ। তিনি বর্তমানে আইসিইউতে আছেন। অন্যজন ৩০ বছরের যুবক। 

এর আগে বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি বিদেশ থেকে আসা একজনের মাধ্যমে সংক্রমিত হন। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৭৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজর ৪৮৯ জন। আর ১০ হাজার ৬২ জন মারা গেছেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।