ঈদেও বন্ধ থাকছে দূরপাল্লার বাস

অনলাইন ডেস্ক:

চলমান লকডাউন বেড়েছে আরো ১১ দিন। সরকারের কঠোর বিধিনিষেধের এ সময়ে আগের মতোই চলবে না দূরপাল্লার বাস। তবে ঈদুল ফিতর সামনে রেখে চালু থাকবে শহরভিত্তিক গণপরিবহন।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

চলমান লকডাউনের মেয়াদ শেষ হবে ৫ মে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ ফের আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সে হিসাবে লকডাউন বাড়ল ১১ দিন।  

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে ১৩ বা ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। এক্ষেত্রে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর কারণে ঈদেও চলবে না দূরপাল্লার কোনো বাস। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply