
নিউজ ডেস্ক:
মাঘের আর মাত্র কয়েকদিন বাকি আছে। শীতের শেষে দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। রাজধানীতে শীতের তীব্রতা না থাকলেও উত্তরাঞ্চলে বৃষ্টিতে নাকাল জনজীবন। উত্তরাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি, বজ্রবৃষ্টি ও হিমেল হাওয়া বেয়ে যাচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও দিনমজুররা রয়েছেন চরম ভোগান্তি।
রাজধানীতে শনিবার থেকেই বৃষ্টি থেমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর ও নওগাঁর স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এসব এলাকায় আরও ২-৩ দিন আবহাওয়া একই রকম থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে আগামীকাল সকাল ৯টার পর রাজধানীতে আবহাওয়া পরিষ্কার হতে পারে।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টায় দিনাজপুরে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার এবং রংপুরে ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।ঢাকাপ্রকাশ
এম২৪নিউজ/আখতার